News Flash

  • Home
  • দিনের খবর
  • নকশালবাড়িতে হাতির হানায় বনকর্মীর মৃত্যু, পালিয়ে প্রাণ বাঁচালেন ৩ জন
Image

নকশালবাড়িতে হাতির হানায় বনকর্মীর মৃত্যু, পালিয়ে প্রাণ বাঁচালেন ৩ জন

নকশালবাড়ি, ২২ জুন (হি.স.) : নকশালবাড়িতে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নকশালবাড়ি ব্লকের অন্তর্গত কলাবাড়ি বনাঞ্চলে। মৃতের নাম রাজেন্দ্র রাই (আইতে) (৪৮)। কলাবাড়ি বন বিভাগের কর্মী ছিলেন তিনি। কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে জানান, শুক্রবার রাতে হাতির হানায় ওই কর্মীর মৃত্যু হয়েছে। নকশালবাড়ি আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় ৪ জন কর্মী হাতির দলকে গাইড করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিলেন।

ঠিক সেই সময় আশপাশের বাসিন্দারা পটকা ফাটায়। যার ফলে হাতিটি ক্ষেপে বনকর্মীদের উপরই হামলা করে। হামলায় ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও রাজেন্দ্র পালাতে পারেননি। হাতির হামলায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তাঁর। মৃত কর্মীর বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ডিএফও।

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top