News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহারের ইসকন মন্দিরে ১০৮ ঘড়া জলে অনুষ্ঠিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা
Image

কোচবিহারের ইসকন মন্দিরে ১০৮ ঘড়া জলে অনুষ্ঠিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা

কোচবিহার, ২২ জুন (হি.স.) : শনিবার বাবুরহাটের ইসকন মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল। এদিন সকাল থেকেই জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে মন্দির চত্বর সরগরম ছিল।

মন্দির সূত্রে জানা গিয়েছে, মূল পুজোর পর ভক্তিমূলক গান সহযোগে মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নানবেদীতে নিয়ে আসা হয়। এরপর বেদীতে বসিয়ে তাঁদের উদ্দেশ্যে ফলমূল নিবেদন করা হয়। সেখানে দীর্ঘক্ষণ আরতির পর দুধ, ডাবের জল, গঙ্গাজল, ঘি, মধু, ছানা, মাখন, চন্দন সহ মোট ১০৮ ঘড়া জল দিয়ে চলে স্নানপর্ব। স্নানযাত্রার পর ২০০ ধরনের ভোগ সহযোগে চলে ভোগ নিবেদন পর্ব।

এদিন ভক্তদের দেওয়া ঘি, ডাবের জল, মধু এবং নানান উপকরণ দিয়ে স্নানের পর জগন্নাথদেবের জ্বর চলে আসে। তখন তিনি জ্বরলীলায় যান। জ্বরে প্রায় ১৫ দিন ঘরবন্দি থাকতে হয় তাঁকে। ১৫ দিন পর তিনি মাসির বাড়ি যাবেন। সেদিন রথযাত্রা উৎসব পালিত হয়। এবছর ৭ জুলাই রথযাত্রা উৎসব পালিত হবে। এদিন ১৫০০ জন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বাবুরহাট ইসকন মন্দিরের উৎসব কমিটির সম্পাদক বিদ্যান নরোত্তম দাস বলেন, ‘নিয়মরীতি মেনে এদিন মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদিন সকলে জগন্নাথদেবকে স্নান করানোর সুযোগ পেয়েছেন। স্নানযাত্রা উপলক্ষ্যে মন্দিরে প্রচুর ভক্তদের জমায়েত হয়।’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top