News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবিতে পথে নামলেন এলাকাবাসী
Image

রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবিতে পথে নামলেন এলাকাবাসী

আগরতলা, ২১ জুন: দীর্ঘ বছর যাবৎ খেজুর বাগানস্থিত চৌধুরী কমপ্লেক্স এলাকার রাস্তা বেহাল দশা। অবশেষে বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবীতে পথে নেমেছেন এলাকাবাসী। পাশাপাশি ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা।

জনৈক এলাকাবাসী অবিযোগ করেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ খেজুর বাগানস্থিত চৌধুরী কমপ্লেক্স এলাকার রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। যার ফলে মানুষের যাতায়াতের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। রাস্তায় কাঁদা জমে থাকার ফলে ছাত্র ছাত্রীদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে। তাছাড়া, রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। রাস্তার ভগ্ন দশার কারণে যানবাহন চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন চালকদের।

তাঁদের  অভিযোগ, এ বিষয়ে পূর্ত দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও রাস্তার সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি।এবিষয়ে একাধিকবার প্রশাসনের জানানো হয়েছিল। অবশেষে বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবীতে পথে নেমেছেন এলাকাবাসী।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top