News Flash

Image

নভি মুম্বইয়ের গোডাউনে বিধ্বংসী আগুন

মুম্বই, ২১ জুন (হি.স.): সাতসকালে বিধ্বংসী আগুন নভি মুম্বইয়ের তালোজা এলাকায়। জানা যাচ্ছে, শুক্রবার এখানের একটি স্ক্র্যাপ গোডাউন থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। হতাহতের কোনও খবর নেই।

জানা গেছে, গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোডাউনে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। এই অগ্নিকাণ্ডের জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দমকল দফতরের তরফে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত হবে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top