News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডুকে শুভেচ্ছা রাজ্য পরিবহন মন্ত্রীর
Image

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডুকে শুভেচ্ছা রাজ্য পরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন: ভারত সরকারের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রিত্বের জন্য কিঞ্জরাপু রামমোহন নাইডুকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

ত্রিপুরার পরিবহন মন্ত্রী হিসাবে, রাজ্যে বেসামরিক বিমান চলাচলের সাথে সম্পর্কিত পরিকাঠামো এবং পরিষেবাগুলিকে আরও শক্তিশালী করতে উপযুক্ত সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী।

এছাড়াও রাজ্যের বিমান পরিষেবায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যের পরিবহন মন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করা এবং এমবিবি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে  ইতিমধ্যে আগরতলা বিমানবন্দরকে কাস্টমস চেকপোস্ট হিসাবে ঘোষণা করেছে।

এছাড়াও রাজ্যের জনগণের সুবিধা বিবেচনা করে বিমান পরিষেবায় বিভিন্ন রুটে বিমান চলাচলের সুবিধা করে দেওয়ায় দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top