News Flash

  • Home
  • দিনের খবর
  • লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা, বাইকে দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী বৈষ্ণব
Image

লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা, বাইকে দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী বৈষ্ণব

শিলিগুড়ি, ১৭ জুন (হি. স.) : সপ্তাহের শুরুতেই সোমবার সাতসকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিকজন। আহতও হয়েছেন অনেকে। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর সেখান থেকে বাইকে চেপে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার সকালে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে একটি মালগাড়ি। বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরা। দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন নীচবাড়ি এলাকায়। সিগন্যাল না পেয়ে নীচবাড়ি ও চটেরহাটের মাঝে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময় পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ওই ট্রেনে ধাক্কা মারে। ঘটনায় এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরা বেলাইন হয়ে যায়। জানা গেছে, এই দুর্ঘটনায় নিহত ও আহত বহু।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top