News Flash

  • Home
  • দেশ
  • আন্তর্জাতিক সোনা পাচার চক্রের হদিশ, ধৃত ২
Image

আন্তর্জাতিক সোনা পাচার চক্রের হদিশ, ধৃত ২

শিলিগুড়ি, ১৪ জুন (হি. স.) : হলমার্ক সোনার দোকানের আড়ালে আন্তর্জাতিক সোনার পাচার চক্রের হদিশ মিলল। আমেরিকা, সুইজারল্যান্ডের থেকে পাচার হয়ে আসা সোনা বাংলাদেশের পথ ধরে আনা হত ইসলামপুর বাজারের ওই সোনার দোকানে। এরপর সেটা চলে যেত তমলুক, কলকাতায়। শেষমেষ ফিল্মি কায়দায় গোটা চক্রের ফাঁস করল শিলিগুড়ি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।

ইতিমধ্যেই এই ঘটনায় ওই সোনার দোকানের মালিক ভিমা সুভাষ বিভূতি সহ সোনা পাচারের সময় হাতে না হাতে ধরা পড়েছে সুরোজ শিবাজী পাওয়ার নামের এক যুবক। জানা গিয়েছে, সুরোজ তমলুকে গোল্ড পিউরিটির চেকের কাজ করে। সেখান থেকে ওই সোনা বিভিন্ন জায়গায় পাঠানো হয় বলে জেরায় স্বীকার করেছে সুরোজ। দুইজনের কাছ থেকে মোট ৫ কেজি ১৭৩ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য তিন কোটিরও বেশি। ভিমার কাছ থেকে নগদ ৩৪ লক্ষ ৬৬ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার দুই ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top