News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৪ জুন: রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণের দাবিতে জাতীয় সড়কে পথ অবরোধ সামিল হয়েছে কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের এবং তিন নং ওয়ার্ডের গ্রামবাসীরা। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

অবরোধকারীরা অভিযোগ করেন, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসহর-কুমারঘাটের ডাবল লেনের নতুন রাস্তা বিগত চার বছর পূর্বে নির্মাণ হলেও রাস্তার দুপাশে ড্রেন না করায় এলাকায় সামান্য বৃষ্টিতেই অনেকের বাড়ি ঘরে জল ঢুকছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকার রাস্তা নির্মান করলেও জল নিকাশী-ব্যবস্থা উন্নতর না থাকায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের দুই নং এবং তিন নং ওয়ার্ড এলাকায় এই সমস্যা হয়েছে।এছাড়াও এই গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসহর-কুমারঘাটের পুরানো রাস্তাটির বেহাল অবস্থা।  

গ্রামবাসীরা আরও বলেন যে, ঊনকোটি জেলার জেলাশাসক, গৌরনগর আর.ডি ব্লকের বিডিও এবং কৈলাসহরের মহকুমাশাসককে কয়েকবার লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে তারা এই বিষয়টি  চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায় ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহাকেও লিখিতভাবে জানিয়েছেন। আজ একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা, গৌরনগর এলাকায় কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া এবং পুলিশ। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। কিন্তু এলাকাবাসীরা তখন স্পষ্ট ভাষায় জানিয়েছেন তাঁদের লিখিত আশ্বাস না দেওয়া অব্দি পথ অবরোধ জারি থাকবে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top