News Flash

  • Home
  • দেশ
  • ঘাটালের নয়া উদ্যোগে দেবের পাশে থাকার বার্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Image

ঘাটালের নয়া উদ্যোগে দেবের পাশে থাকার বার্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

কলকাতা,১৪ জুন (হি. স.): লোকসভা নির্বাচনের আগে ঘাটালের জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের অভিনেতা সংসদ দেব, যতগুলি ভোট পাবেন, ততগুলি গাছ লাগানোর আশ্বাস দিয়েছিলেন। নির্বাচনের ফল প্রকাশ হতেই নিজের দেওয়া কথা রাখতে মাঠে নেমে পড়লেন দেব।দেবের স্বপ্নপূরণে পশে থাকার আশ্বাস অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

রাজনৈতিক রঙের উর্ধে গিয়ে অভিনয় জগতে কাজের নজির তৈরী করেছেন ঘাটালের জয়ী সংসদ দেব।এবার সেই রাজনৈতিক রঙকে উপেক্ষা করে দেবের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দেবের একটি পোস্টকে উল্লেখ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, “দারুণ উদ্যোগ। আমি সাথে আছি”… সেই সঙ্গে প্রসেনজিৎ লেখেন “আমার তরফ থেকে রইল ১০,০০০ গাছ।” ইতিমধ্যেই ঘাটালের বিভিন্ন জায়গায় গাছ লাগাতে শুরু করেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সেই সব ছবি। একটি পোস্টে দেব লিখেন “আমি কথা দিয়েছিলাম আমি যতগুলো ভোট পাবো তত গুলো গাছ লাগাবো, কিন্তু যেভাবে চাহিদা বেড়েছে, আমি চেষ্টা করবো নোটা বাদে যত মোট ভোট পড়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে ততো গুলো গাছ লাগাবো আগামী ৫ বছরে।

উল্লেখ্য, এর আগে ঘাটালে বন্যার সময়ে দেবের সঙ্গে সহযোগিতা করে সাধারণ মানুষের সেবা করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।আবারও দশ হাজার গাছ লাগেনোর উদ্যোগ দেখিয়ে ভক্তদের মাঝে নজির গড়লেন তিনি।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top