News Flash

Image

আবারো সরকারি কাজের কারচুপির অভিযোগ

আগরতলা, ১৪ জুন: আবারো সরকারি কাজের কারচুপির অভিযোগ উঠেছে। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার প্রতিটি বাড়িতে অতি নিম্নমানের পাকা স্লেপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

জানা গিয়েছে, বিধানসভার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার প্রতিটি ঘরে ডিডাব্লিউএস দপ্তর থেকে ঠিকাদারের মাধ্যমে পাকা স্লেপ তৈরি করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে মুসলিম পাড়া এলাকার একাধিক বাড়িতে এই পাকা স্লেপ তৈরি হয়ে গেছে। কিন্তু মানুষের বাড়িতে পাকা স্লেপ তৈরিতে ও কারচুপি করছে ঠিকেদার সহ শ্রমিকরা বলে অভিযোগ।ওই এলাকার প্রতিটি বাড়িতে অতি নিম্নমানের পাকা স্লেপ তৈরি করছে বলে গুরুতর অভিযোগ তুলছেন এলাকার সাধারণ মানুষ। 

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী অভিযোগ করেন, সরকারি পাকা স্লেপ তৈরিতে বেশি পরিমাণে বালি ব্যবহার করছে কিন্তু সিমেন্টের মাত্রা একেবারেই কম যার ফলে পাকা স্লেপগুলি অনায়াসেই ভেঙ্গে যাচ্ছে। কোথাও কোথাও ফাটল ধরে গেছে। বেশ কিছুদিন আগে সংশ্লিষ্ট ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের এই বিষয়ের জানানো হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আজ পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ সরকারি কাজের কার্যের পেছনে সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের হয়তো কেউ যুক্ত রয়েছে কেননা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও এখনো পর্যন্ত এই সরকারি কাজের গুণগতমান খতিয়ে দেখতে কেউ আসেনি।

তাই স্থানীয় এলাকাবাসীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন এই ধরনের নিম্নমানের পাকা স্লেপ তৈরি না করে সঠিকভাবে যাতে স্লেপগুলি তৈরি করা হয় সেই ব্যবস্থা যেন করা হয়।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top