News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের ৩ কোটি গ্রামীণ ও শহুরে আবাস নির্মাণে সহায়তাদানের সিদ্ধান্ত নিয়েছে
Image

কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের ৩ কোটি গ্রামীণ ও শহুরে আবাস নির্মাণে সহায়তাদানের সিদ্ধান্ত নিয়েছে

নয়াদিল্লি, ১০ জুন নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ দেশের গ্রাম ও শহরাঞ্চলে আরও ৩ কোটি বাড়ি নির্মাণে সহায়তাদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  যোগ্য পরিবারগুলির সংখ্যা বৃদ্ধির দরুণ আবাসনের বর্ধিত চাহিদা মেটানোর দিকে নজর রেখেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই)-এর আওতায় নির্মিত বাড়িগুলিতে শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, নলবাহিত জল সংযোগ, রান্নার গ্যাসের সংযোগ প্রভৃতি প্রাথমিক সুবিধার সংস্থান করা হয় কেন্দ্র ও রাজ্য সরকারি অন্যান্য প্রকল্পের মধ্যে সমন্বয় ঘটিয়ে।

কেন্দ্রীয় সরকার ২০১৫-১৬ সাল থেকেই গ্রাম ও শহরাঞ্চলে উপযুক্ত প্রাপকদের জন্য প্রাথমিক সুযোগ-সুবিধা সমন্বিত বাড়ি তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) রূপায়ণ করে চলেছে। গত ১০ বছরে এই পিএমএওয়াই প্রকল্পের আওতায় উপযুক্ততার নিরিখে দরিদ্র পরিবারগুলির জন্য মোট ৪ কোটি ২১ লক্ষ বাড়ি নির্মিত হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top