News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গ-সহ ৭ রাজ্যের ১৩টি বিধানসভা আসনে ১০ জুলাই উপনির্বাচন, গণনা ওই মাসেরই ১৩ তারিখ
Image

পশ্চিমবঙ্গ-সহ ৭ রাজ্যের ১৩টি বিধানসভা আসনে ১০ জুলাই উপনির্বাচন, গণনা ওই মাসেরই ১৩ তারিখ

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ-সহ দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৩টি বিধানসভা আসনে উপ-নির্বাচন হবে আগামী ১০ জুলাই। সবকটি আসনেই উপ-নির্বাচনের গণনা হবে ১৩ জুলাই। নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের ১৩টি বিধানসভা কেন্দ্রে শূন্যপদ পূরণের জন্য উপ-নির্বাচন হবে আগামী ১০ জুলাই। গণনা হবে ওই মাসের ১৩ তারিখ।

বিহারের রুপাউলি বিধানসভা আসনে হবে উপ-নির্বাচন, পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা আসনে হবে উপ-নির্বাচনের ভোটগ্রহণ, তামিলনাড়ুতে ভিকরবান্দি, মধ্যপ্রদেশে অমরওয়ারা, উত্তরাখণ্ডে বদ্রীনাথ ও মাংলাউর, পঞ্জাবে জলন্ধর পশ্চিম, হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড় বিধানসভা আসনে ১০ জুলাই হবে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন। মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ২৬ জুন। ১৩ জুলাই হবে গটগণনা।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top