News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকান্ডে গ্রেফতার আরও ১
Image

চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকান্ডে গ্রেফতার আরও ১

আগরতলা, ১০ জুন: এডিসি প্রশাসনের চাকুরী সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসকান্ডে পুলিশের জালে আরও একজন। তাকে গোলাঘাটির কসবা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিশালগড় থানায় ওসি রাণা চ্যাটার্জী জানিয়োছেন, এডিসি প্রশাসনের চাকুরী সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসকান্ডে অমিত দেববর্মা নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে পূর্ব আগরতলা থানায় স্থানান্তর করা হবে।

প্রসঙ্গত, গতকাল এডিসির অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে ১১০টি শূন্য পদ পূরণ করার জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা নেওয়ার ২৪ ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এডিসি। ওই ঘটনায় এডিসি প্রসাশনের তরফ থেকে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁসকান্ডে গতকাল চয়ন সাহা নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। আজ দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top