News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামী ৭ ও ৮ জুন অসমের কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Image

আগামী ৭ ও ৮ জুন অসমের কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : অসমের বেশ কয়েকটি জেলায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। আবহাওয়ার উল্লেখযোগ্য অবনতির সতর্কবার্তা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইএমডি কর্তৃপক্ষ।

আইএমডির পূর্বাভাস, আগামী ৭ জুন আবহাওয়ার উল্লেখযোগ্য অবনতি ঘটার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি, করিমগঞ্জ, দক্ষিণ শালমারা, ধুবড়ি, কোকরাঝাড়, বঙাইগাঁও, চিরাং, বাকসা, তামুলপুর, বজালি, গোয়ালপাড়া, কামরূপ (গ্রামীণ), কামরূপ (মেট্রো), শোণিতপুর, বিশ্বনাথ, কারবি আংলং, যোরহাট, মাজুলি, শিবসাগর, চরাইদেও এবং তিনসুকিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উপরন্তু ওই দিন (৭ জুন) কাছাড়, ডিমা হাসাও, বরপেটা, গোলাঘাট এবং ডিব্রুগড় জেলায় কমলা সতর্কতা জারি করেছে আইএমডি।

এছাড়া ৮ জুন কাছাড়, ডিমা হাসাও, কারবি আংলং, চিরাং, বাকসা, গোয়ালপাড়া, যোরহাট, শিবসাগর এবং চরাইদেও জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তবে সান্ত্বনা দিয়ে আইএমডি কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার ফলে উদ্ভূত যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইএমডি।

এখানে উল্লেখ করা যেতে পারে, ইতিমধ্যে বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং নগাঁও জেলা অবিরাম বৃষ্টিপাতের দরুন বন্যার কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জলে পড়ে মৃত্যু হয়েছে প্রায় আটজনের। নিহতদের অধিকাংশ বরাক উপত্যকার।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top