News Flash

Image

মেঘালয় : শিলং আসনে জয়ী ভিওটিপিপি, এনপিপি-র হাতছাড়া তুরা, বিজয়ী কংগ্রেস

শিলং, ৪ জুন (হি.স.) : মেঘালয়ের দুটি লোকসভা আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শিলং আসনে ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিওটিপিপি)-র ড. রিকি অ্যান্ড্রু জে সিংকনকে বিজয়ী বলে ঘোষণা করেছে কমিশন। এদিকে এনপিপি-র হাত থেকে তুরা আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। তুরায় জয়ী হয়েছেন কংগ্রেসের সালেং এ সাংমা।

শিলং আসনের পিপল পার্টির প্রার্থী ড. রিকি অ্যান্ড্রু জে সিংকন ৫,৭১,০৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি কংগ্রেস প্রার্থী বিদায়ী (তিনবারের) সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে ৩,৭১,৯১০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ভিনসেন্ট পালা ভোট পেয়েছেন মোট ১,৯৯,১৬৮টি। অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র প্রার্থী ড. ম্যাজেল আমপারিন লিংডোহ ১,৮৬,৪৮৮টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

একইভাবে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী রবার্ট জুন খারজাহারিন ৪৪,৫৬৩, নির্দলীয় প্রার্থী অধ্যাপক ড. লাখন কেএমএ পেয়েছেন ১৮,৫৮২ ভোট, নির্দলীয় প্রার্থী পিটার শালাম পেয়েছেন ৭,০২৪ ভোট। নোটায় ভোট পড়েছে ১১,০০৮টি।

অন্যদিকে তুরা আসনে কংগ্রেস প্রার্থী সালেং এ সাংমা ৩,৮৩,৯১৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। সালেং এ সাংমা এনপিপি প্রার্থী আগাথা কে সাংমাকে ১৫৫২৪১ ভোটে পরাজিত করেছেন। আগাথা সাংমা ২২৮৬৭৮টি ভোট পেয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী জেনিথ এম সাংমা পেয়েছেন ৪৮৭০৯ ভোট, নির্দলীয় প্রার্থী লাবেন সিএইচ মারাক ৬,৯১০টি ভোট পেয়েছেন। তুরা আসনে নোটায় ৫৮৪০টি ভোট পড়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top