News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবল বর্ষণে রাস্তা ফেটে দুর্ঘটনার আশঙ্কা
Image

প্রবল বর্ষণে রাস্তা ফেটে দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ মে: সাম্প্রতিক বর্ষণে চরিলাম ব্লক এলাকায় পিচের রাস্তা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চরিলাম মধ্যপাড়া এলাকায় রাস্তায় বড় ফাটল দেখে বিপদের আশঙ্কা করছেন গ্রামবাসীরা।  চড়িলাম আর ডি ব্লক থেকে ৫০ মিটার দূরত্বে দক্ষিণ চড়িলাম মধ্যপাড়া পীচের রাস্তায় দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। যেকোনো সময় রাস্তাটি ভেঙ্গে চলে যাবে পুকুরে। রাস্তাটি সারাইয়ের কোন উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ গ্রামের মানুষের।

এই রাস্তাটি চড়িলাম বাজার থেকে চড়িলাম ব্লক হয়ে দক্ষিণ চড়িলাম মধ্যপাড়া হয়ে একেবারে হেরমা ধারিয়া তল রংমালা রামনগর হয়ে একেবারে তকসা পাড়া পর্যন্ত গিয়েছে। এই রাস্তাটি চড়িলামের সঙ্গে গোটা পার্বত্য এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিদিন এই রাস্তা দিয়ে শতশত যানবাহন এবং হাজার হাজার মানুষ চলাফেরা করে। কি কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটির অর্ধেক অংশ চলে গিয়েছে পুকুরে। আর বাকি অর্ধেক অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

যেকোনো সময় যানবাহন সমেত পথচারী একেবারে রাস্তা সহ পুকুরে চলে যেতে পারে। কোন ধরনের হেলদোল নেই বিশ্রামগঞ্জ পিডব্লিউডি অফিসের। অতি দ্রুত গ্রামের মানুষ পুকুরের পাড়ে ইটের রিটার্নিং ওয়াল দিয়ে রাস্তাটিকে রক্ষা করার জন্য দাবী জানিয়েছে। না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন। কারণ বৃষ্টির দিন সবে মাত্র এসেছে। যদি অতি দ্রুত রাস্তাটি সারাই করা না হয় তাহলে যেকোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারে বলে খবর। অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top