News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে উত্তর জেলায় পথ অবরোধ
Image

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে উত্তর জেলায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ মে:  উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ও কদমতলা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন বিস্তীর্ণ এলাকার জনগণ। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে গুরুতর অভিযোগ করা হয়েছে। এরই প্রতিবাদে এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ধর্মনগর ও কদমতলায় পথ অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। 

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে
বিদ্যুতের দাবিতে এলাকার ইছাইলালছড়া এলাকায় গ্রামবাসীরা রাস্তায় অবরোধ গড়ে তুলে। তাদের দাবি কদমতলা ব্রজেন্দ্র নগর প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও চার দিন ধরে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। বারে বারে বিদ্যুৎ দপ্তরের ফোন করা হলেও তারা আসছি দেখব এই বলে বলে কথা এড়িয়ে চলেছেন ।এদিকে বিদ্যুতের কারণে মানুষের প্রাণ উষ্ঠাগত হয়ে পড়েছে। বিদ্যুতের জন্য জলের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। দিনের পর দিন পানীয় জল না পেয়ে এলাকাবাসীদের জীবন অসহনীয় হয়ে পড়েছে।

এলাকায় এই খবর সম্প্রচারিত হতে আরক্ষ্য দপ্তরের কর্মীরা এলাকায় ভিড় জমায় এবং বিদ্যুৎ নিগমের লোকেরা এসে এদেরকে অর্থাৎ অবরোধকারী প্রায় আটশ হাজার গ্রামবাসীদের রাস্তা অবরোধ থেকে প্রতিহত ব্যবস্থা নিতে বলে। কিন্তু গ্রামবাসীদের দাবি হচ্ছে যতক্ষণ না মহকুমা শাসক এসে বিদ্যুৎ ব্যবস্থা ঠিক করে দেবে বলে আশ্বাস না দেন ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। এদিকে রাস্তার দু’ ধরে হাজার হাজার যানবাহন দাঁড়িয়ে পড়ে। মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকে পিছিয়ে পড়ছে এই রাস্তা অবরোধের কারণে। জানা গেছে পাঁচ ঘন্টা অবরোধের পর কদমতলার থানার ওসির আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top