News Flash

  • Home
  • দিনের খবর
  • দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৭০.১৯ শতাংশ
Image

দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৭০.১৯ শতাংশ

কলকাতা, ২৫ মে (হি. স.) : চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। শনিবার বিক্ষিপ্ত অশান্তির মাঝেই বুথে হাজির ভোটাররা। শনিবার দুপুর তিনটে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৭০.১৯ শতাংশ।
৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ভোটদানে এগিয়ে রয়েছে বিষ্ণুপুর। এই লোকসভা কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৫৫ শতাংশ। দ্বিতীয় স্থানে ঝাড়গ্রাম, ৭২.২৬ শতাংশ। তৃতীয় স্থানে তমলুক, ৭১.৬৩ শতাংশ। এরপরই রয়েছে কাঁথি, ৭১.৩৬ শতাংশ। ঘাটালে ৭১.৩৪ শতাংশ, মেদিনীপুরে ৬৭.৯১ শতাংশ, বাঁকুড়ায় ৬৭.৪১ শতাংশ এবং পুরুলিয়ায় ৬৬.০৬ শতাংশ ভোট পড়েছে।
এই তথ্যের পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট শুরুর পর থেকে চার ঘণ্টায় কমিশনের কাছে ৯৫৪টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ করেছে সিপিএম, ৮৪টি। বিজেপি করেছে ৮২টি অভিযোগ। এ ছাড়া, তৃণমূলের তরফে দু’টি অভিযোগ করা হয়েছে।
এ দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া এবং বিষ্ণুপুর— বাংলার এই আট কেন্দ্রে ভোট চলছে। নজরে রয়েছেন দেব, হিরণ, জুন, সুজাতা, সৌমিত্র, অভিজিতের মতো প্রার্থীরা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top