News Flash

  • Home
  • প্রধান খবর
  • তীব্র তাপপ্রবাহ দিল্লি-সহ দেশের একাধিক জায়গায়, জারি সতর্কতা
Image

তীব্র তাপপ্রবাহ দিল্লি-সহ দেশের একাধিক জায়গায়, জারি সতর্কতা

নয়াদিল্লি, ২১ মে (হি. স.): তীব্র তাপপ্রবাহে পুড়ছে দিল্লি। দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশে তাপপ্রবাহ চলবে আরও বেশ কয়েকদিন ধরে। আবহাওয়া দফতরের খবর, আগামী ২৪ মে পর্যন্ত উত্তর ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ চলবে।

দিল্লিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৫ দিন ধরে দিল্লিতে তাপমাত্রা ক্রমাগত বাড়বে। সেখানকার বাসিন্দারা যাতে এই দিনগুলোয় সতর্ক থাকেন, বেশি করে জল খান, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হন, সে বিষয়ে বারংবার সতর্ক করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব প্রয়োজন না হলে দিল্লিতে কেউ ঘরের বাইরে বের হবেন না বলে সতর্ক করা হয়েছে। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, উত্তর ভারতের পাশাপাশি ওড়িশা, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছতেও আগামী ২৪ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে।

Releated Posts

ইরান থেকে ভারতীয়দের সরাতে আর্মেনিয়াকে ধন্যবাদ ভারতের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তার জন্য…

ByByNews Desk Apr 4, 2026

সংবিধান দুর্বল করা ও রাজ্যে অরাজকতার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে: দিলীপ ঘোষ

কলকাতা, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং রাজ্যে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা…

ByByNews Desk Apr 4, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

এফসিআরএ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করা হবে, কোনও ধর্মীয় গোষ্ঠীর ক্ষতি হবে না: কিরেন রিজিজু

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল( আইএএনএস): ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) সংশোধনী বিল, ২০২৬ (এফসিআরএ) ঘিরে বিতর্কের মাঝেই আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top