News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক
Image

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক। পরবর্তী সময়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর নজরে আসে ওই যুবক। পরে তাকে হাতেনাতে লোহা সামগ্রী চুরি করতে গিয়ে ধরে ফেলে ক্ষুব্ধ জনতা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চমকপ্রদ তথ্য সামনে আসে।

ধৃত যুবকের দাবি, সে পেশায় ঘাস কেটে জীবিকা নির্বাহ করে। তবে মাঝেমধ্যে “মন চাইলে” সে চুরি করে। এমনই অদ্ভুত স্বীকারোক্তি তার মুখে শোনা যায়। তার এই বক্তব্যে হতবাক হয়ে পড়েন উপস্থিত লোকজন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top