News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা
Image

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে, বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রাধাচরণ দেববর্মার অভিযোগ, তিপরা মথার প্রার্থী জগদীশ দেববর্মার অনুগামীরাই এই হামলা চালিয়েছে।

অভিযোগ, প্রায় শতাধিক উগ্র যুবক আচমকাই সভাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুর চালায়। সিপিআই(এম)-এর সভার জন্য প্রস্তুত করা মঞ্চ, প্রচারসজ্জা, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী তছনছ করে দেয় তারা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ ওঠে। এই হামলায় অন্তত দুইজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বামফ্রন্টের কর্মী-সমর্থকরা। ওই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে রয়েছে।

এই ঘটনায় তিপরা মথার দিকে অভিযোগের আঙুল তুলেছে বামফ্রন্ট। এ প্রসঙ্গে জিরানিয়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রাধাচরণ দেববর্মা অভিযোগ করে বলেন, তিপরা মথার প্রার্থী জগদীশ দেববর্মার অনুগামীরাই এই হামলা চালিয়েছে। তিনি এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলে আখ্যা দেন।

রাধাচরণ দেববর্মা আরও বলেন, একদিকে রাজ্যজুড়ে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে নিজ এলাকায় এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের কর্মকাণ্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এভাবে ভয় দেখিয়ে মানুষের কণ্ঠ রোধ করা যাবে না।

বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

।।।।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top