News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা
Image

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে মরিয়া কংগ্রেস শিবির। সেই লক্ষ্যেই দলীয় প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে প্রচারে নেমেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা।

শনিবার দুপুরে ধর্মনগরের রাজবাড়ী মণ্ডপ পাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলা ও মহকুমা স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন বিরজিৎ সিনহা। তিনি এলাকাবাসীর কাছে চয়ন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ শোনেন।

এসময় বর্তমান সরকারের একাধিক ব্যর্থতার সমালোচনা করে তিনি কংগ্রেসের হাত শক্তিশালী করার ডাক দেন। কর্মী-সমর্থকদের ভিড় এবং সাধারণ মানুষের সাড়া কংগ্রেস শিবিরে যথেষ্ট আশাবাদ তৈরি করেছে বলে দলীয় সূত্রে দাবি।

উপনির্বাচনের আগে বিরজিৎ সিনহার এই সক্রিয় প্রচার ধর্মনগরের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Releated Posts

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top