News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
Image

কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৪ এপ্রিল: দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার পর সংস্কার কাজ শুরু হলেও, কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্তবর্তী ভবানীপুর এলাকায়।

জানা গেছে, সোনামুড়া-বিলোনিয়া মুখী বাইপাস সড়কের নিদয়া থেকে চাঁনপুর পাড়া হয়ে দক্ষিণে ভবানীপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় যানবাহনসহ দূরপাল্লার বাস চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। বারবার আবেদন জানিয়েও এতদিন কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

সম্প্রতি ওই সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হয়। তবে মাত্র তিন দিনের মধ্যেই কাজের নিম্নমান স্পষ্ট হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার সকালে কাজের বর্তমান অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের যুবক থেকে বয়স্করা।

এলাকাবাসীর দাবি, সরকার বিপুল অর্থ বরাদ্দ করলেও বাস্তবে নিম্নমানের কাজ করা হচ্ছে। তাঁদের প্রশ্ন, “এই টাকা দিয়ে আরও উন্নত মানের কাজ করা সম্ভব ছিল, তাহলে কেন এমন খারাপ কাজ করা হচ্ছে?”

ঘটনার পর স্থানীয়রা কাঠালিয়া পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ঝুলন মল্লিককে ফোনে বিষয়টি জানান। অভিযোগ, তিনি দ্রুত ঘটনাস্থলে আসার আশ্বাস দিলেও প্রায় চার ঘণ্টা কেটে যাওয়ার পরও উপস্থিত হননি।

অবশেষে ক্ষুব্ধ এলাকাবাসী পুরো ঘটনার ছবি ও ভিডিও সংবাদমাধ্যমে পাঠান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সঠিক মান বজায় রেখে পুনরায় রাস্তার কাজ করতে হবে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top