News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
Image

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক ও যাত্রীরা। ঘটনাটি ঘটেছে আমবাসা বাজার এলাকায়, যার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আমবাসা বাজারে একটি বিদ্যুতের তার রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকে। দীর্ঘক্ষণ ধরে তারটি ওই অবস্থায় থাকলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে, ওই ছিঁড়ে পড়া তারের সংস্পর্শে আসতেই একটি চলন্ত টমটমে আগুন লেগে যায়। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন টমটম চালকরা। তারা আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পাশাপাশি আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধরও সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তার হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারী টমটম চালকদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এবং এতে এক চালকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তারা ক্ষতিপূরণের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

অবরোধ তুলে নেওয়ার পর টমটম চালকরা আমবাসা বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করেন। ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top