News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুকুর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Image

পুকুর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

আগরতলা, ৪ এপ্রিল: পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পুলিশের। ওই ঘটনায় উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা রাস্তার পাশের একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশি তদন্তে জানা গিয়েছে দক্ষিণ কদমতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জমির উদ্দিনের (৪০) মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।

এদিকে, প্রাথমিক সন্দেহের ভিত্তিতে ইতিমধ্যেই দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top