News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল হিজবুল্লা
Image

ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল হিজবুল্লা

জেরুজালেম, ১৭ মে (হি.স.) : ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা। বৃহস্পতিবার রাতে উত্তর ইজরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমানঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি কাতুসা রকেট ছোড়ে হিজবুল্লা বাহিনী। এর জবাবে উত্তর-পূর্ব লেবাননে হিজবুল্লার একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। হামলা চালিয়েছে বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলেও।

ইজরায়েলি সেনাবাহিনীর তরফে শুক্রবার জানানো হয়েছে, লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে প্রত্যাঘাত করা হয়েছে। তবে হামলা এবং পালটা হামলা দু’টি ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কয়েক দিন আগে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে ইজ়রায়েলি সেনার অনুপ্রবেশের জবাব দিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top