News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাতী মালিওয়ালের পাশে প্রিয়াঙ্কা গান্ধী
Image

স্বাতী মালিওয়ালের পাশে প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ১৬ মে (হি. স.) : এবার আম আদমি পার্টির সদস্য স্বাতী মালিওয়ালের ঘটনায় মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানান, “কোনও মহিলার সঙ্গে অন্যায় হলে আমরা সেই মহিলার পাশে থাকব। তিনি যে দলেরই সদস্য হোক, আমি সবসময় মহিলাদের পাশে আছি।” এএপি অবশ্যই এবিষয়ে পদক্ষেপ নেবে বলে আশাবাদী তিনি।

উল্লেখ্য, গত সোমবার স্বাতী মালিওয়াল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কেজরিওয়ালের সিভিল লাইনের বাসভবনে গিয়েছিলেন বলে জানা গেছে। সকাল ৯টা ৩৪ মিনিট নাগাদ পুলিশের কাছে একটি পিসিআর কল আসে, তাতে নিজেকে স্বাতী মালিওয়াল পরিচয় দিয়ে এক মহিলা দাবি করেন, কেজরিওয়ালের বাড়িতে তাঁকে মারধর করা হয়েছে। স্বাতী মালিওয়াল পরে সিভিল লাইন থানায় গেলেও কোনও অভিযোগ না দিয়েই চলে যান।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top