News Flash

  • Home
  • খেলা
  • ওপেনার সন্দীপ মিত্তালের মারকুটে ব্যাটিংয়ে জয়ে ফিরলো পোলস্টার ক্লাব
Image

ওপেনার সন্দীপ মিত্তালের মারকুটে ব্যাটিংয়ে জয়ে ফিরলো পোলস্টার ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরলো পোলস্টার ক্লাব। মৌচাককে হারিয়ে। তাও সাত উইকেটের বড় ব্যবধানে। গত ম্যাচে কসমোপলিটনের কাছে ১২৫ রানে পরাজয়টা এড়াতে পারলে পোলস্টার ক্লাবও সাফল্যের লক্ষ্যে ধাবমান হতে পারতো। তবে আরও তিনটি ম্যাচ বাকি অর্থাৎ আশা কিন্তু জিইয়ে রয়েছে। টিআইটি গ্রাউন্ডে বুধবার সকালে ম্যাচ শুরুতে মৌচাক ক্লাব প্রথমে ব্যাটিং এর সুবিধা পায়। ৪০.৩ ওভার খেলে ১৪৬ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে চন্দন সিং রাগডের ২৯ রান এবং মোঃ ইয়াসির শেখ এর ২৫ রান উল্লেখ করার মতো। পোলস্টারের আয়ুস দেবনাথ ৯ রানে এবং সুভাষ চক্রবর্তী ২৬ রানে তিনটি করে উইকেট পেয়েছে। রীব্রজিৎ দাস পেয়েছে দুটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে পোলস্টারের ওপেনার সন্দীপ মিত্তাল একাই যেন পুরো দলের দায়িত্ব কাঁধে তুলে নেয়। শুভঙ্কর, শিবাংশের সঙ্গ তেমন না পেলেও আয়ুষকে জুটি বেঁধে সন্দীপ দলকে জয়ের লক্ষ্যে অনেকটা এগিয়ে নেয়। একসময় ব্যক্তিগত ২০ রানে আয়ুষ প্যাভেলিয়ন মুখী হলে সন্দীপ জুটি বাধে ঋতুরাজের সঙ্গে সঙ্গে। মারকুটে ব্যাট চালিয়ে সন্দীপ মিত্তাল ৮৪ বল খেলে ছয়টি বাউন্ডারি ও ১১ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১০৯ রান সংগ্রহ করে দলকে দারুন জয় এনে দেয়। মৌচাকের রাহুল, দীপ্তনু, প্রতিকূল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। নজর কাড়া ব্যাটিংয়ের সৌজন্যে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব গেছে সন্দীপ মিত্তালের হাতেই।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top