ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন একটা কর্মসূচির রূপায়ণ করলো টিসিএ-র বর্তমান পরিচালন কমিটি। বুধবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে মোট ৩১ জন আম্পায়ার এবং ২০ জন স্কোরার, যাঁরা টিসিএ পরিচালিত বিভিন্ন ক্লাব লীগ টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছে এবং করবে, তাঁদের দুটি করে রঙিন টি-শার্ট এবং দুটি করে হোয়াইট টি-শার্ট ও সাথে দুটি করে রাউন্ড ক্যাপ এবং একটি ট্র্যাভেল ব্যাগ প্রদান করা হয়েছে। সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এমবিবি ক্লাব হাউজে। এবং তাতে টিসিএ-র সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সম্পাদক সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও কনভেনার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া, গভর্নিং বডির বিভিন্ন সম্মানিত সদস্যবৃন্দও এতে উপস্থিত ছিলেন। টিসিএ-র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

টিসিএ-র পক্ষ থেকে অর্ধশতাধিক আম্পায়ার, স্কোরারদের কিটস্ প্রদান
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















