News Flash

  • Home
  • দিনের খবর
  • আমেঠি ও রায়বেরেলি নিয়ে ধোঁয়াশা কাটল না, কংগ্রেসকে তীর্যক আক্রমণ অনুরাগের
Image

আমেঠি ও রায়বেরেলি নিয়ে ধোঁয়াশা কাটল না, কংগ্রেসকে তীর্যক আক্রমণ অনুরাগের

অযোধ্যা, ১ মে (হি.স.): আমেঠি ও রায়বেরেলি নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না, এই দুই সংসদীয় আসনে কংগ্রেসের থেকে প্রার্থী কে হবেন, তা এখনও অধরাই। এই পরিস্থিতিতে কংগ্রেসকে তীর্যক আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার সকালে অযোধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

তাঁকে আমেঠি এবং রায়বরেলি থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরার প্রার্থী পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “এটাই বিভ্রান্ত এবং দুর্নীতিগ্রস্ত দলের অবস্থা। দুর্নীতির কারণে তাঁরা কখনও নিজেদের পোশাক পরিবর্তন করে, কখনও ইউপিএ থেকে নিজেদের পরিবর্তন করে এবং ইন্ডি জোটে পরিণত হয়, কখনও কখনও তাঁরা এক প্রার্থী থেকে অন্য প্রার্থীর কাছে চলে যায়, এটা দলের জন্য বিভ্রান্তির অবস্থা।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top