News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্থিতিশীল সরকার ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানের যত্ন নেয় : প্রধানমন্ত্রী
Image

স্থিতিশীল সরকার ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানের যত্ন নেয় : প্রধানমন্ত্রী

মাধা, ৩০ এপ্রিল (হি.স.): স্থিতিশীল সরকার ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানেরও যত্ন নেয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের মাধায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন আমরা রেলওয়ে, রোডওয়ে এবং এয়ারওয়েতে বিশাল বিনিয়োগ করছি। পরিকাঠামো প্রকল্পের জন্য আমাদের বার্ষিক বাজেট কংগ্রেসের ১০ বছরের ইনফ্রা বাজেটের সমান।”

প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী আরও বলেছেন, “১৫ বছর আগে খুব বড় একজন নেতা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন। এরপর তিনি শপথ নেন এবং বলেন তিনি এখানকার খরা কবলিত এলাকায় জল সরবরাহ করবেন। কিন্তু তিনি নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি, এখন তাঁকে শাস্তি দেওয়ার সময় এসেছে। বিদর্ভ হোক অথবা মারাঠওয়াড়া, প্রতি ফোঁটা জলের জন্য মানুষকে আকুল করার এই পাপ বছরের পর বছর ধরে চলছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “দেশ কংগ্রেসকে ৬০ বছর শাসন করার সুযোগ দিয়েছে। এই ৬০ বছরে বিশ্বের অনেক দেশ সম্পূর্ণ বদলে গিয়েছে, কিন্তু কংগ্রেস কৃষকদের ক্ষেতে জল দিতে পারেনি। ২০১৪ সালে প্রায় ১০০টি সেচ প্রকল্প ছিল যা কয়েক দশক ধরে আটকে ছিল, যার মধ্যে ২৬টি প্রকল্প ছিল মহারাষ্ট্রে। একটু ভেবে দেখুন, কংগ্রেস মহারাষ্ট্রের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে।”

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top