News Flash

Image

ঘরের দেওয়াল ধসে পড়ে মৃত্যু একজনের, আহত এক

আগরতলা, ২২ এপ্রিল: ঘরের দেওয়াল ধসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাড়ির মালিকের। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শ্রমিক। আজ এডি নগর বেলাবড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে , আজ এডি নগর বেলাবড় এলাকার বাসিন্দা লিটন রুদ্র পাল নিজ ঘরের দেওয়াল ভাঙার কাজ করছিলেন। আচমকাই দেওয়াল ধসে পড়ে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাড়ির মালিক লিটন রুদ্র পালের। সাথে গুরুতর আহত হয়েছে নকল রুদ্র পাল। পরিবারের সদ্যসরা সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক লিটন রুদ্র পালকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত শ্রমিক নকল রুদ্র পাল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Releated Posts

পুকুর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

আগরতলা, ৪ এপ্রিল: পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী, অবরোধ, ভাঙচুর বনদপ্তরের অফিস ও সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের জুমবাড়ি এলাকায় গতকাল গভীর রাতে ঘটে গেল…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুকে রাস্তার বেহাল দশা, ক্ষোভ তুঙ্গে

আগরতলা, ৪ এপ্রিল: মাছমারা মেইন রোড থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত গ্রামের একমাত্র সংযোগ সড়কের বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top