News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ
Image

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা, ৪ এপ্রিল: সোনামুড়া মহকুমার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও তীব্র পানীয় জলের সংকটকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই এলাকায় আর দেখা মিলছে না বিধায়ক তোফাজ্জল হোসেনের।

এলাকাবাসীর দাবি, ২ নং ওয়ার্ডের প্রধান সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও জমা জলে ভরে যায়, ফলে যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ।

পাশাপাশি গত প্রায় দুই মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন গ্রামবাসীরা। ‘হর ঘর জল’ প্রকল্প কার্যত বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে অনেকেই দূরবর্তী স্থান থেকে পুকুরের জল সংগ্রহ করছেন।

এছাড়াও এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও জেবি স্কুলের পরিকাঠামোর অবস্থাও বেহাল বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের আগে বিধায়ক তোফাজ্জল হোসেন এলাকায় এসে দ্রুত রাস্তা সংস্কার ও ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির কোনও বাস্তবায়ন হয়নি।

এলাকাবাসীরা জানান, পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

দ্রুত সমস্যার সমাধান এবং প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নের দাবি জানিয়েছেন ময়নামা ২ নং ওয়ার্ডের বাসিন্দারা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top