News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী, অবরোধ, ভাঙচুর বনদপ্তরের অফিস ও সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা
Image

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী, অবরোধ, ভাঙচুর বনদপ্তরের অফিস ও সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের জুমবাড়ি এলাকায় গতকাল গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাত আনুমানিক ২টা নাগাদ বন্য দাঁতাল হাতির আক্রমণে নিজ বাড়িতেই মৃত্যু হয় মনিমালা দেববর্মা (৭০) নামে এক বৃদ্ধার। ওঔ ঘটনার পর মুহূর্তের মধ্যেই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। প্রতিবাদে শনিবার সকালে মৃতদেহ নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধে সম্পূর্ণ অচল হয়ে পড়ে যান চলাচল।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলই। তবে তাঁর পরিচয় জানাজানি হতেই উত্তেজিত জনতা ক্ষোভ উগরে দিয়ে তাঁর উপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় তিপ্রামথা দলের নেতৃত্বরা তাঁকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে নিজেদের কার্যালয়ে নিয়ে যান।

এদিকে ক্ষুব্ধ কিছু উশৃঙ্খল যুবকের বিরুদ্ধে স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরও অবনতি ঘটে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদি আক্রমণের শিকার হন। অভিযোগ, নরেন চক্রবর্তীকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, যিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

এদিকে, আসন্ন এ.ডি.সি নির্বাচনের প্রাক্কালে ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেতে শুরু করেছে। তিপ্রামথা মনোনীত প্রার্থী উৎপল দেববর্মা সহ দলের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহমর্মিতা জানান, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পথ অবরোধ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি থমথমে। এই মর্মান্তিক ঘটনা আসন্ন স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই বড় প্রশ্ন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top