News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির
Image

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে ১,২০০-র বেশি ভোটার রয়েছে এমন এলাকায় মোট ৪,৬৬০টি সহায়ক (অক্সিলিয়ারি) ভোটকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে।এছাড়াও ভোটারদের সহজে পৌঁছনোর সুবিধার্থে ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সংযোজনের ফলে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫,৩৭৯টি।ইসি জানিয়েছে, ২৮ মার্চের একটি চিঠির ভিত্তিতে এই প্রস্তাবগুলি অনুমোদন করা হয়েছে। সহায়ক ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ২০২০ সালের ‘ম্যানুয়াল অন পোলিং স্টেশন’-এর নির্দিষ্ট নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে।কমিশন আরও নির্দেশ দিয়েছে, সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে লিখিতভাবে এই পরিবর্তনের কথা জানাতে হবে। পাশাপাশি কোনও ভোটকেন্দ্রের অবস্থান পরিবর্তন হলে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি ভোটারকে ব্যক্তিগতভাবে তা জানানো বাধ্যতামূলক।ইসি বলেছে, সহায়ক ভোটকেন্দ্র স্থাপন ও ভোটকেন্দ্র স্থানান্তর সংক্রান্ত বিষয়গুলি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে ভোটারদের কোনও অসুবিধা না হয়।নির্বাচনকে ঘিরে নিরাপত্তার দিক থেকেও বড়সড় প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজ্যে রেকর্ড সংখ্যক ২.৪ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি ভোট গণনা শেষ হওয়ার পরও ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস-এর নেতাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। এই বিষয়ে নিরপেক্ষ পর্যালোচনার জন্য রাজ্যের ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top