News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিথ্যার উপর ভিত্তি করেই ২৫ বছর শাসন করেছে কমিউনিস্টরা: বিপ্লব
Image

মিথ্যার উপর ভিত্তি করেই ২৫ বছর শাসন করেছে কমিউনিস্টরা: বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২১ এপ্রিল: উত্তর জেলায় নির্বাচনী প্রচারে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্টরা মিথ্যার উপর স্থান করে ২৫ বছর রাজত্ব করেছে ত্রিপুরায়। তারা শুধু বলতো আন্দোলন করো। এর আগে ইউপিএ সরকার দশ বছরের মাত্র ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ত্রিপুরার জন্য। কিন্তু সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গত ১০ বছরে ত্রিপুরার উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকা প্রদান করেছেন। সাধারণ মানুষকে রাস্তা, পানীয় জল, ঘর সহজ যাবতীয় প্রয়োজনীয় জিনিস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শাসনভার গ্রহণ করার পর দেশ সহ রাজ্যের জনগণের উন্নয়ন হয়েছে। মানুষ আত্মনির্ভর হয়ে উঠেছেন। কাজের জন্য মানুষকে এখন আর ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে দৌড়াতে হয় না। শিক্ষা থেকে শুরু করে চাকরি, রেশন সহ কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান একমাত্র সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের সরকার গড়ার জন্য এগিয়ে আসতে এদিন আহবান করেন বিপ্লব কুমার দেব। রবিবার কাঞ্চনপুরের নাইসিং পাড়ায় কৃতি সিং দেববর্মার হয়ে নির্বাচনী প্রচারে এমনভাবেই বিরোধীদের আক্রমণ করে বিজেপির পক্ষে ভোট আহ্বান করেন বিপ্লব দেব। এদিনের নির্বাচনী জনসভায় এছাড়া উপস্থিত ছিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

এদিন কাঞ্চনপুরের অনুষ্ঠান শেষে পেঁচারথলে এক পদযাত্রা ও জনসমাবেশে অংশগ্রহণ করেছেন বিপ্লব কুমার দেব। সেখানেও দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়ে এদিন প্রচারে অংশগ্রহণ করেছেন তিনি।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top