Posts of - March 2024
মাত্র ৫ শতাংশ মানুষই সুবিচার পায়, বাকিরা অন্যায়ের কারণে ভুগছেন : রাহুল গান্ধী
মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মাত্র ৫ শতাংশ মানুষই সুবিচার পান, তাঁদের জন্য আদালত, সরকার এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান কাজ করে। ৯০…
সিএএ-র বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেরল সরকার, মঙ্গলবার হতে পারে সব মামলার শুনানি
নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল সরকার। এর…
প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুণাকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী যোগীর
লখনউ, ১৭ মার্চ (হি. স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমবতী নন্দন বহুগুনাকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা…
শাহজাহানকে গা ঢাকা দিতে সাহায্য! ভাই আলমগির সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করল সিবিআই। গত ৫…

নিজ ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মার্চ: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের শিববাড়ি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা…
আইএনডিআই জোটের মানুষের বিবেক মারা গিয়েছে : অনুরাগ ঠাকুর
নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্র অনুরাগ সিং ঠাকুর। রবিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আইএনডিআই জোটের মানুষের বিবেক মারা গিয়েছে। তাঁদের বক্তব্য শুনলে বুঝবেন তারা ‘সনাতন ধর্ম’ শেষ করতে চায়। এমনকি তারা প্রধানমন্ত্রী মোদীকে গালি দিতেও দ্বিধা করে না।” এদিন বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “প্রথমদিকে আপনারা দেশকে ‘টুকড়ে টুকড়ে’ করতে চেয়েছিলেন এবং এখন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তাই করতে চান। প্রথমে তারা ‘টুকড়ে টুকড়ে’ গ্যাংয়ের পাশে গিয়ে দাঁড়াতেন, এখন তারা ‘টুকড়ে টুকড়ে’ দলকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে… তাদের না কোনও নেতা, না কোনও নীতি, না কোনও উদ্দেশ্য আছে। তারা নিজেদের ইউপিএ জোটের নাম পরিবর্তন করেছে, কিন্তু তাদের আসল চেহারা একই রয়ে গিয়েছে।”




































