News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনে সবকটি বুথে বিজেপির জয় নিশ্চিত: রাজীব ভট্টাচার্য
Image

লোকসভা নির্বাচনে সবকটি বুথে বিজেপির জয় নিশ্চিত: রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ: দ্বিতীয় দফায় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আজ  আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি কর্মসূচি।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার সদস্যরা এবং বিজেপির কার্যকর্তারা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনার পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রচারও শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে।

এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সভপতি রাজীব ভট্টাচার্য বলেন, দ্বিতীয় দফায় বিজেরি সরকারের প্রথম বছর পূর্তি হয়েছে। তিনি বলেন, বিজেপি দলের কর্মকর্তাদের জন্যই এটা সম্ভব হয়েছে।  তিনি সকল স্তরের কার্যকর্তাকে ধন্যবাদ জানান।
পাশাপাশি তিনি বলেন সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের সবকটি বুথেই বিজেপির জয় নিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top