News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত
Image

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার চড়িলামের রাজীব কলোনির বাসিন্দা রত্না দাস সেনগুপ্ত। স্বামীর পরিত্যক্ত হওয়ার পর একাই সংসারের হাল ধরেছেন তিনি। রাজমিস্ত্রির যোগালির কাজ এবং গবাদিপশু পালন করে দুই ছেলেকে মানুষ করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই মা। তবে ক্রমবর্ধমান আর্থিক সংকটের কারণে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

জানা যায়, রত্না দাস সেনগুপ্ত যখন তাঁর ছোট ছেলে সাগরকে গর্ভে ধারণ করেছিলেন, তখনই তাঁর স্বামী সংসার ছেড়ে চলে যান। এরপর থেকে একাই দুই সন্তানকে লালন-পালন ও পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। সংসার চালাতে রাজমিস্ত্রির যোগালির কাজের পাশাপাশি গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করছেন।

রত্নার বড় ছেলে সুব্রত সেনগুপ্ত বর্তমানে বিবিএমসি কলেজে গণিতে অনার্স নিয়ে পড়াশোনা করছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। প্রতিদিন ভোরে মায়ের সঙ্গে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহসহ সংসারের নানা কাজে হাত লাগিয়ে তারপর কলেজে যান।

অন্যদিকে, ছোট ছেলে সাগর সেনগুপ্তও পড়াশোনায় অত্যন্ত মেধাবী। তার ইচ্ছা বিজ্ঞান বিভাগে পড়ে ভবিষ্যতে নিজের লক্ষ্য পূরণ করা। কিন্তু পরিবারের আর্থিক অনটনের কারণে দুই ছেলের পড়াশোনার ব্যয় বহন করা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে জানান রত্না দেবী।

বুধবার সকালে চড়িলামের রাজীব কলোনিতে নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাতজোড় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, শুধুমাত্র আর্থিক অভাবের কারণে যেন দুই মেধাবী ছেলের পড়াশোনা ও স্বপ্ন থেমে না যায়। সরকার যদি পাশে দাঁড়ায়, তাহলে তাঁর সন্তানরা নিজেদের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।

রত্না দাস সেনগুপ্তের এই সংগ্রামের কাহিনি ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্থানীয়দেরও আশা, সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এলে দুই মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে।

Releated Posts

মোহরছড়া হাটে বাজার শেড নির্মাণ নিয়ে জটিলতা, বর্তমান স্থানেই উন্নয়নের দাবি

তেলিয়ামুড়া, ১ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী মোহরছড়া সাপ্তাহিক হাটে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে আধুনিক বাজার শেড নির্মাণের উদ্যোগকে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

নন্দননগরের নাবালিকা নির্যাতনকাণ্ডে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী সমিতির

আগরতলা, ১ জুলাই: নন্দননগরের এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার সারা ভারত…

ByByReshmi Debnath Jul 1, 2026

কুঞ্জবনে একই গাছে যুবক ও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কল্যাণপুরে

কল্যাণপুর, ১ জুলাই:  কল্যাণপুর থানার অন্তর্গত কুঞ্জবন এলাকায় একই গাছের ডালে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক…

ByByReshmi Debnath Jul 1, 2026

Leave a Reply

Scroll to Top