News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ
Image

শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শান্তিরবাজার মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। ঘটনার পরই বাইকের মালিক শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে শান্তিরবাজার থানার পুলিশ। বুধবার ভোরে দেবীপুর এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশি ও তদন্ত চলছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

মোটরসাইকেলের মালিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত বাইক উদ্ধার করায় শান্তিরবাজার থানার পুলিশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

স্থানীয়দের একাংশের মতে, শান্তিরবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু দত্ত এবং পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। বাইক উদ্ধারের এই ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন অনেকেই।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top