News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির সাথে জোটে গেলেও লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে নিজেদের প্রার্থী দেবে তিপরা মথা, ঘোষণা প্রদ্যোতের
Image

বিজেপির সাথে জোটে গেলেও লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে নিজেদের প্রার্থী দেবে তিপরা মথা, ঘোষণা প্রদ্যোতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ: বিজেপির সাথে জোটে গেলেও লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে নিজেদের প্রার্থী দেবে তিপরা মথা। শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

 আজ নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই লোকসভা নির্বাচনে নিজেদের প্রার্থী দেবে তিপরা মথা। দলের প্রতীক যায় থাকুক, তবে প্রার্থী বাছাই করবেন প্রদ্যুৎ। তিনি বলেন,  বিজেপির সঙ্গে জোটে যাওয়ায় তিপরা মথার অবস্থান নিয়ে বিভ্রান্ত হচ্ছেন জনজাতিরা। তবে জনজাতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্যাবিনেটে দুজন মন্ত্রী পাঠানোর পেছনে কারণ একটাই। যেন মন্ত্রী সভায় জনজাতিদের হিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নে কেউ থাকেন। সেই জন্যেই দুজন তিপরা মথার নেতৃত্বদের মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে পাঠানো হয়েছে।

এদিন তিনি আরো বলেন, দিল্লিতেও একইভাবে এমন কাউকে পাঠানো হবে যে দিল্লিতে গিয়ে তার সুর বদল করবে না। বরং জনজাতিদের সুবিধা অসুবিধা সবকিছু তুলে ধরবে। আর সেই প্রার্থী প্রদ্যুৎ কিশোর নিজেই বাছাই করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিক সামাজিক মাধ্যমে ভিডিওতে তিনি বলেন, আমরা বিজেপির মন্ত্রীদের বোঝাপড়া করিনি, করেছি ভারত সরকারের সঙ্গে। ভারত সরকার স্বীকার করেছে যে ইতিহাসে জনজাতিদের সঙ্গে ভুল হয়েছে। তাই ভারত সরকারের সঙ্গে চুক্তির পর তাদের উপর ভরসা করা আমাদের দায়িত্ব। জনজাতিদের ভরসা রাখতে আহ্বান করেন তিনি।

উল্লেখ্য, তিপরা মথার দুই বিধায়ক মন্ত্রীসভায় যোগদান করার পরে  জনজাতিদের কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আর এদিন সামাজিক মাধ্যমে এসে সেটাই দূর করার চেষ্টা চালালেন প্রদ্যুৎ কিশোর। এদিকে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কে হতে চলেছে প্রার্থী তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top