News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালকে তোপ হরদীপের, কেন্দ্রীয় মন্ত্রী দুষলেন এএপি প্রধানকে
Image

কেজরিওয়ালকে তোপ হরদীপের, কেন্দ্রীয় মন্ত্রী দুষলেন এএপি প্রধানকে

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী। পাশাপাশি বিরোধীদের আইএনডিআই জোটে সামিল হওয়ার জন্য কেজরিওয়ালের সমালোচনায় সরব হয়েছেন তিনি। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরদীপ সিং পুরী বলেছেন, “যখন দিল্লিতে নিঃশ্বাস নিতে কষ্ট হতো, তখন তাঁরা (দিল্লি সরকার) খড় পোড়ানোর জন্য পঞ্জাবকে দোষারোপ করত, এখন তাঁদের সরকার পঞ্জাবে, তখন তাঁরা কাকে দোষ দিয়েছিল?”

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী আরও বলেছেন, “যখন তিনি (অরবিন্দ কেজরিওয়াল) রাজনীতিতে যোগ দিয়েছিলেন, তখন বলেছিলেন তাঁরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন, এখন তাঁরা কার সঙ্গে যোগ দিয়েছে?- সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল…দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৯ বার সমন জারি করা হলেও তিনি সাড়া দেননি। অরবিন্দ কেজরিওয়ালের কথা ছাড়ুন, তাঁর সময় সীমিত।”

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top