সিলেট, ২৪ মার্চ (হি.স.): সিলেট টেস্টের তৃতীয় দিনের শেষে লজ্জাজনক হারের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিয়েছে। যে রান করে বাংলাদেশের মতন একটা দলের কাছে টেস্ট ম্যাচ জেতা অসম্ভব ব্যাপার। আর সেটাই হল। এই রানকে সামনে রেখে ব্যাট করতে নেমে ৪৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। হার এড়াতে শেষ দুই দিনে আরও ৪৬৪ রান করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।
২০০৯ সালে শ্রীলঙ্কার কাছে ৪৬৫ রানে হেরেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে হার।আগামীকাল সর্বোচ্চ রানে হারার সম্ভাবনা না থাকলেও শ্রীলংকার কাছে দ্বিতীয় সর্বোচ্চ রানে হারার সম্ভাবনাটা থাকছে বাংলাদেশের।
বাংলাদেশকে এই টেস্ট থেকে ছিটকে দিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা(১০৮) এবং কামিন্দু মেন্ডিস(১৬৪)।এই সেঞ্চুরি সুবাদে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল রেকর্ডের মালিক হয়েছেন তারা।
শ্রীলংকার হয়ে ৩টি উইকেট নিয়েছেন ফার্নান্দো। একটি করে উইকেট পেয়েছেন কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা।

সিলেট টেস্ট: শোচনীয় হারের অপেক্ষায় বাংলাদেশ
Tags:
Releated Posts
মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের
হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…
বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…
বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ
ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…
যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের
ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…


















