News Flash

  • Home
  • দিনের খবর
  • হাইকোর্টের ভরা এজলাসে বিবাদে জড়াল পুরসভা এবং কলকাতা পুলিশ
Image

হাইকোর্টের ভরা এজলাসে বিবাদে জড়াল পুরসভা এবং কলকাতা পুলিশ

কলকাতা, ২২ মার্চ (হি.স.) : গার্ডেনরিচ কাণ্ডের জেরে বেআইনি নির্মাণ ঘিরে শোরগোল শহর কলকাতায়। এবার একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের ভরা এজলাসে বিবাদে জড়াল পুরসভা এবং কলকাতা পুলিশের কর্মীরা!

বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভাকে অসহযোগিতার অভিযোগে নারকেলডাঙ্গা থানার ওসিকে সশরীরে এজলাসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ওসির হাজিরা দেওয়ার কথা ছিল। অভিযোগ, বিচারপতি বৃহস্পতিবার ওসিকে হাজিরা দেওয়ার নির্দেশের পরই পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে থানায় ডেকে ওসি নাকি শাসিয়ে ছিলেন!

এদিন মামলার শুনানি পর্বে এই অভিযোগকে ঘিরে বিচারপতির উপস্থিতিতে এজলাসে বচসায় জড়িয়ে পড়ে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের কর্মীরা। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় ওসির হয়ে অভিযোগ করে বলেন, ‘ওই বেআইনি নির্মাণটি আগেই খালি করে দেওয়া হয়েছে। নির্মাণের ভেতরের অংশ ভাঙার কাজ করা হয়েছে জানুয়ারি মাসে। তাও দুর্ভাগ্যজনকভাবে পুরসভা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছে।'”

পুরসভার আইনজীবী দেবজিৎ মুখোপাধ্যায় পাল্টা দাবি করেন, ‘পুলিশ নিজেই হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছে এই কাজ করতে থানা সক্ষম নয়। শুধু তাই নয় আদালত ওসিকে হাজিরার নির্দেশ দেওয়ার পরই পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে থানায় ডেকে পাঠানো হয়েছিল।’

এরপরই বিচারপতি ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে ডেকে পাঠান। বিচারপতি সিনহা তাঁর কাছে জানতে চান, ‘আপনাকে কি থানায় ডেকে শাসানো হয়েছে?’ উত্তরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র বলেন, ‘আমাকে থানায় ডেকে বলা হয়েছে রমজান মাস চলছে এবং ভোট এসে গেছে তাই ওই বাড়ি ভাঙতে ফোর্স দেওয়া যাবে না।’

বিচারপতি তখন বলেন, ‘আপনাকে কি লিখিতভাবে কিছু জানানো হয়েছে?’ ওই ইঞ্জিনিয়ার তখন বলেন, ‘শুধু মৌখিকভাবে বলা হয়েছে।’ এরপরই এজলাসে পুলিশ এবং পুরসভার কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন।

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে নারকেল ডাঙা থানা এলাকার ৩ডি/এইচ/৭ এম এন চ্যাটার্জি সরনিতে কোনও অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে আস্ত একটি ছয় তলা বিল্ডিং। রাতারাতি ওই নির্মাণে বসতিও গড়ে উঠেছে। বিষয়টি নজরে আসার পর ওই ভবন ভাঙার কাজ শুরু করতে আইন অনুযায়ী পদক্ষেপ করে পুরসভা।

অভিযোগ, চেষ্টা করলেও ভবনটি খালি করা যায়নি। এরপরই হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলায় নারকেলডাঙা থানার পুলিশকে অবিলম্বে ভবনটিকে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা।

এদিন মামলার শুনানিতে পুরসভার তরফে জানানো হয়, পুলিশ কোনওরকম সাহায্য করছে না তাই ওই বেআইনি নির্মাণটির বিরুদ্ধে পদক্ষেপ করা যাচ্ছে না। ওই মামলাতেই এদিন ওসিকে তলব করেন বিচারপতি।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top