News Flash

  • Home
  • দিনের খবর
  • দু”দিনের সফরে ভুটানে পৌঁছলেন প্রধানমন্ত্রী, পারো বিমানবন্দরে মোদীকে উষ্ণ অভ্যর্থনা
Image

দু”দিনের সফরে ভুটানে পৌঁছলেন প্রধানমন্ত্রী, পারো বিমানবন্দরে মোদীকে উষ্ণ অভ্যর্থনা

নয়াদিল্লি ও থিম্পু, ২২ মার্চ (হি.স.): দু”দিনের সফরে ভুটানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ভুটানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী মোদী, ২২-২৩ মার্চ ভুটানে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী নিজেই টুইট করে জানান, “ভুটানের উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে আমি ভারত-ভুটান অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেব। আমি ভুটানের রাজা মহামহিম চতুর্থ দ্রুক গ্যালপো এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।” ভুটানের পারো বিমানবন্দরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোগবে। ছোট ছোট স্কুল পড়ুয়ারাও প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

দু”দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভুটান রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে মুখিয়ে ছিল ভুটানও, কিন্তু পারো বিমানবন্দরের আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণেই সফর স্থগিত করা হয়। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে দু”টি দেশ প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ স্থির করে, সেই মতো ২২-২৩ মার্চ দু”দিনের সফরে ভুটানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top