News Flash

  • Home
  • দিনের খবর
  • আলমগির-সহ ধৃত ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত নির্দেশ আদালতের
Image

আলমগির-সহ ধৃত ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত নির্দেশ আদালতের

কলকাতা, ১৭ মার্চ (হি.স.): আলমগির-সহ ধৃত ৩ জনের ৫ দিনের সিবিআই হেফাজত নির্দেশ দিল আদালত। দাদা শেখ শাহজাহানের পর এবার লকআপে ভাই আলমগিরও। কার নির্দেশে ইডির ওপর হামলা চালানো হয়, কাদের প্রশ্রয়ে এতদিন গা ঢাকা শেখ শাহজাহানের, এই সমস্ত বিষয়ে আলমগির-সহ ৩ জনকে জেরা করবে সিবিআই।

আলমগীর-সহ ধৃত ৩ জনের জন্য ১৪ দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে আদালত, আপাতত ৫ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করে সিবিআই। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে। হামলার পর থেকেই শাহজাহান বেপাত্তা ছিল। সিবিআইয়ের সন্দেহ, তাঁকে গা ঢাকা দিয়ে থাকতে সাহায্য করেছেন ভাই আলমগির।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আলমগিরকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর শুক্রবার তাঁকে ফের নোটিশ পাঠিয়ে শনিবার বেলা ১১টায় হাজিরার কথা বলা হয়। সেই মতো শনিবার সকালে সিবিআই দফতরে পৌঁছন আলমগির। শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর সন্তোষজনক না হওয়ায় ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহানের ভাইকে গ্রেফতার করেছে সিবিআই। এদিকে, আলমগিরের সঙ্গে গ্রেফতার করা হয় মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামে আরও ২ জনকে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top