News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের সিওনি থেকে বন্য প্রাণীর মাংসসহ গ্রেফতার ২
Image

মধ্যপ্রদেশের সিওনি থেকে বন্য প্রাণীর মাংসসহ গ্রেফতার ২

সিওনি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের সেওনি জেলা থেকে বন্য প্রাণীর মাংসসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মধ্যপ্রদেশের বন বিভাগ সিওনি জেলায় বন্য প্রাণীর মাংস ও প্রাণীর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ রাখার অভিযোগে ১ প্রাক্তন পুলিশকর্মী এবং অন্য ১ জনকে গ্রেফতার করেছে।

ফরেস্ট রেঞ্জ আধিকারিক রাহুল ধারু জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে জবলপুরের টাইগার স্ট্রাইক ফোর্স এবং স্থানীয় বন বিভাগের একটি দল রবিবার রাতে করঞ্জমারা গ্রামের একটি খামারে অভিযান চালায়। সেখানেই তাঁরা একটি খামার থেকে বন্য প্রাণীর মাংস ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছেন। সেখানে তাঁরা একটি ভাল্লুকের চামড়া ও তার শরীরের অংশ, একটি বন্য শুয়োরের মাথা এবং ৩ কেজি চিতলের মাংস উদ্ধার করেছেন বলে জানান রাহুল ধারু। ধৃতদের ২জনের মধ্যে ১জন প্রাক্তন পুলিশকর্মীও রয়েছেন।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top