News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ বিকশিত ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
Image

ভারতের কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ বিকশিত ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ বিকশিত ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ। কৃষি ক্ষেত্রে নতুন ব্যবস্থা তৈরির পাশাপাশি আমরা পিএসিএস-এর মতো সমবায় প্রতিষ্ঠানকেও নতুন ভূমিকার জন্য প্রস্তুত করছি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লির ভারত মন্ডপমে সমবায় সেক্টরের জন্য একাধিক উদ্যোগের উদ্বোধনে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহও।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “কৃষি ও কৃষির ভীত মজবুত করতে সমবায় শক্তি যে বিশাল ভূমিকা পালন করে তা মাথায় রেখে আমরা একটি পৃথক সমবায় মন্ত্রক গঠন করেছি। এখন আমরা আমাদের কৃষকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় স্টোরেজ স্কিম চালু করেছি।” প্রধানমন্ত্রীর কথায়, “আমরা আমাদের কৃষকদের জন্য বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় প্রকল্প চালু করেছি। এর আওতায় দেশের প্রতিটি কোণায় হাজার হাজার গুদাম ও গোডাউন নির্মাণ করা হবে। আজ ১৮ হাজার পিএসিএস-এর কম্পিউটারাইজেশনের বড় কাজও শেষ হয়েছে। এই সমস্ত উদ্যোগ দেশের কৃষি অবকাঠামোকে রূপান্তরিত করবে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে কৃষিকে সংযুক্ত করবে।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top