News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী সরকারের উপহার, এখন হিমাচল প্রদেশ থেকে হরিদ্বার পর্যন্ত সরাসরি ট্রেনের সুবিধা : অনুরাগ ঠাকুর
Image

মোদী সরকারের উপহার, এখন হিমাচল প্রদেশ থেকে হরিদ্বার পর্যন্ত সরাসরি ট্রেনের সুবিধা : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মোদী সরকারের উপহার, এখন হিমাচল প্রদেশ থেকে হরিদ্বার পর্যন্ত সরাসরি ট্রেনের সুবিধা পাবে ট্রেন যাত্রীরা, শুক্রবার একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার সাংবাদিকদের জানান, হিমাচল প্রদেশের উনা থেকে সাহারানপুর যাওয়ার ট্রেনটি এখন হরিদ্বার পর্যন্ত চলবে। অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন যে এটি এলাকার মানুষদের ব্যাপকভাবে উপকৃত করবে এবং এরফলে তীর্থযাত্রা বৃদ্ধি পাবে।

অনুরাগ ঠাকুর আরও জানান, হরিদ্বার একটি প্রধান ধর্মীয় স্থান এবং হিমাচল প্রদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত তীর্থযাত্রার জন্য হরিদ্বারে যায়। আমি ব্যক্তিগতভাবে রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলাম। এই ট্রেনের জন্য অনুরোধ করেছিলাম যাতে হিমাচল প্রদেশের যাত্রীরা ট্রেনে সরাসরি হরিদ্বারে যেতে পারে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রেলমন্ত্রী উনা (এইচপি)-সাহারানপুর এমইএমইউ -এর সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন যা উনা থেকে সাহারানপুর পর্যন্ত চলত। এই ট্রেনটি এখন উনা থেকে হরিদ্বার পর্যন্ত চলবে, যা যাত্রীদের জন্য দুর্দান্ত পরিবহণ সুবিধা দেবে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top