News Flash

  • Home
  • দেশ
  • ২০ ফেব্রুয়ারি দু-দিনের অরুণাচল সফরে আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়
Image

২০ ফেব্রুয়ারি দু-দিনের অরুণাচল সফরে আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

ইটানগর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২০ ফেব্রুয়ারি দুদিনের অরুণাচল প্রদেশ সফরে আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। মূলত অরুণাচল প্রদেশের ৩৮-তম রাজ্য দিবসের অনুষ্ঠানে যোগদান করতে আসছেন তিনি। সরকারি সূত্রে এ খবর জানা গেছে।

আগামী ২১ ফেব্ৰুয়ারি মনোরম ইন্দিরা গান্ধী পার্কে অনুষ্ঠেয় রাজ্য দিবসের অনুষ্ঠান ছাড়াও একাধিক সরকারি কার্যক্রমেও অংশগ্রহণ করবেন জগদীপ ধনকড়। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ২১ ফেব্রুয়ারি রাজভবনে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের অবদানের জন্য সম্মানিত করবেন তিনি।

এদিকে রাজ্য দিবস উদযাপন এবং রাজভবনে সম্মান প্রদান অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে। রাজ্য দিবস উপলক্ষ্যে গতকাল ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাপিটাল ইটানগরে জারি করা হয়েছে সিআরপিসির ধারা ১৪৪।

তাছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পৰ্যন্ত ইটানগরে অবস্থিত রাজভবনের আশপাশের ৫০০ মিটার ব্যাসার্ধে বিদ্যমান এলাকাও উল্লিখিত সময়ের মধ্যে ১৪৪ ধারার অধীনে থাকবে। ১৪৪ ধারার বিধান অনুসারে ওই সময়ের মধ্যে শহরের নির্ধারিত এলাকায় চারজনের বেশি লোককে জড়ো হতে দেওয়া হবে না।

Releated Posts

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মধ্যপ্রদেশজুড়ে ব্যাহত ওপিডি পরিষেবা, আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও

ভোপাল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়েছে। তাঁদের সমর্থনে রেসিডেন্ট…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top